Main Menu

টুকেরবাজারে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকা থেকে এক অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার এই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

রোববার এ তথ্য জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, শনিবার স্থানীয় এক ব্যক্তি জালালাবাদ থানায় ফোন করে টুকেরবাজারে এক অজ্ঞাত মহিলার মরদেহ পড়ে থাকার কথা জানায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৫০ বছর। পরনে ময়লাযুক্ত বিভিন্ন রংয়ের কাপড় ছিল। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা পুলিশকে অবহিত করেছে।

জালালাবাদ থানার ওসি (তদন্ত) আবু খালেদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধার মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে আছে। তার পরিচয় ও অভিভাবক খুজাঁর চেষ্টা হচ্ছে। এখন পর্যন্ত পরিচয় মিলেনি।

Share





Related News

Comments are Closed