সিলেটে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।
বুধবার (১৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে মামলাটি খারিজ করেন সিলেটের সাইবার দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেম।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী আইনজীবী তানভীর আখতার খান।
এর আগে গত রোববার (১২ ডিসেম্বর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক আইনজীবী তানভীর আখতার খান বাদী হয়ে সিলেটের সাইবার দমন ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করেন।
সম্প্রতি নাহিদ রেইনসের ফেসবুক পেজ থেকে লাইভে এসে খালেদা জিয়ার নাতনিকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য করেন মুরাদ হাসান। এতে সমালোচনার ঝড় ওঠে। এরপর এক নায়িকার সঙ্গে মুরাদ হাসানের আপত্তিকর কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এনিয়ে সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন। গত ৭ ডিসেম্বর মঙ্গলবার পদত্যাগ করেন মুরাদ।
এরপর গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়ের মুরাদ। কিন্তু কানাডার টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed