সেনা সদস্য সাইফ হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সেনা সদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনজন আসামি পলাতক ছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সদর উপজেলার বংকিরা গ্রামের (১নং) আসামি আকিমুল ইসলাম, একই উপজেলার মো. মিজানুর রহমান ওরফে মিজান, চুয়াডাঙ্গা জেলার ভুলতিয়া গ্রামের ডালিম মোল্লা, সদর উপজেলার আসাননগর গ্রামের মো. আব্বাস আলী, একই গ্রামের মো. আবুল কাশেম ও মো. ফারুক হোসেন, বংকিরা গ্রামের মো. মতিয়ার রহমান এবং সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. মুক্তার হোসেন ওরফে মুক্তার।
আসামিদের মধ্যে তিনজন এখনও পলাতক রয়েছে। তারা হলো— মো. মতিয়ার রহমান ওরফে ফনে, মো. মুক্তার হোসেন ওরফে মুক্তার এবং ডালিম মোল্লা। ডালিম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সৌদি আরব পালিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৮ আগস্ট মোটরসাইকেলে ঝিনাইদহের বংকিরা এলাকায় যাচ্ছিলেন সেনাসদস্য সাইফুল ও তার ছোট ভাই। সঙ্গে ছিল ছোট ভাইয়ের শ্বশুর। বেলতলারদাড়িতে পৌঁছালে আসামিরা সাইফুলকে কুপিয়ে নির্মমভাবে খুন করে।
এ ঘটনায় পরদিন ১৯ আগস্ট সাইফুলের বাবা মো. হাফিজ উদ্দিন বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা করেন।
পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলায় ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সদর উপজেলার বংকিরা গ্রামের (১নং) আসামি আকিমুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১৯ সালের ৩০ জুন ঝিনাইদহ সদর থানার তৎকালীন পরিদর্শক অপারেশন মো. মহসীন হোসেন আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।
আদালত সূত্র আরও জানায়, ঝিনাইদহের বংকিরা পশ্চিমপাড়া এলাকার হাফিজ উদ্দিন বিশ্বাস পেশায় একজন কৃষক। তার বড় ছেলে সাইফুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদে টাঈাইল জেলার ঘাটাইল আর্মি মেডিকেল ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন, আরেক ছেলে মো. মনিরুল ইসলাম বাংলাদেশ নৌ বাহিনী কোস্টগার্ড বাহিনীতে কর্মরত।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed