গোলাপগঞ্জে কুপির আগুনে পুড়ে অসুস্থ বৃদ্ধার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে আগুনে পুড়ে তুরণ নেছা (৬১) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ৮ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা মাসুরা গ্রামের মৃত ফরমান উল্লাহর মেয়ে।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু দায়ের করেন নিহত বৃদ্ধার ভাগ্নে জামাই আব্দুল খালেক।
আব্দুল খালেক জানান, ‘নিহত বৃদ্ধা আমার খালা শাশুড়ি হন। তার কোন আত্মীয় স্বজন নাই। দীর্ঘ প্রায় ১৭ বছর যাবত আমাদের বাড়িতে বসবাস করে আসছেন। তার কেউ না থাকার কারণে আমরাই তার দেখাশুনা করে আসছিলাম। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কুপি বাতির আগুন থেকে তার বিছানায় আগুন লেগে যায়। ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। তিনি তার ঘরে একা ছিলেন। আগুনের বিষয়টি তিনি টের না পাওয়ায় তার শরীরে আগুন লেগে যায়। তার চেচামেচি শুনে আমরা এগিয়ে গেলেও ততক্ষণে তার শরীরে আগুন লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বসতঘরটিও আগুনে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed