গোলাপগঞ্জ পৌরসভার মেয়র রাবেলের বহিস্কারাদেশ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের উপর সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উচ্চ আদালতে আপিল করলে আদালত এ আদেশ বাতিল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম রাবেলের আইনজীবি ব্যারিস্টার মোর্শেদ কামাল টিপু।
তিনি জানান, ২৭নং কোর্টে ডিবিশন বেঞ্চের বিচাপতি মো. খছরুরজ্জামান ও বিচারপতি মো. মাহমুদুল হাসান তালুকদারের ডিভিশন বেঞ্চ ১৪ ডিসেম্বর মোসন হেয়ারিংয়ে রিট পিটিশন নাম্বার ১২৪৩৪/২০২১ শুনানি শেষে আমিনুল ইসলাম রাবেলের স্থগিতাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। এ আদেশের ফলে আমিনুল ইসলাম রাবেল গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে পুণরায় বহাল থাকতে আর কোন আইনি বাধা নেই।
এর আগে গত ৬ ডিসেম্বর মন্ত্রণালয়ের বিরুদ্ধে একটি বক্তব্যের কারণে মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এ বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল করলে আদালত এ আদেশ বাতিল করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed