সাবেক যুবদল নেতা কামালের মৃত্যু, বিএনপি নেতৃবৃন্দের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি, সিলেট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার, খারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী, খারপাড়া মিতালী সমাজ কল্যাণ পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, হযরত শাহপরান (রাঃ) মাজার শরীফের খাদেম, কামাল আহমদ মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।
এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে শক্তিশালী করতে তাঁর অনেক অবদান রয়েছে। তিনি রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমরা একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিকে হারিয়েছি। তাঁর মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। আল্লাহ মরহুমার শোকাহত পরিবাবর্গকে ধৈর্য ধারণের তাওফিক দিন এবং মরহুমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। মহান আল্লাহ যেন উনাকে জান্নাতবাসী করুন আমিন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি কাইয়ুম চৌধুরী।
এক শোকবার্তায় কাইয়ুম চৌধুরী তার দীর্ঘ সময়ের রাজনৈতিক সহকর্মী হিসাবে উল্লেখ করে বলেন,সে একজন দক্ষ সংগঠক হিসেবে সিলেট জেলা যুবদলকে গতিশীল ও শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত।মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসীব করেন।সেই সাথে তিনি তার পরিবারের প্রতি ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেট জেলা বিএনপির শোক;
কামাল আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, কামাল আহমেদ ছিলেন জাতীয়তাবাদী আদর্শের এক পরীক্ষিত সৈনিক। তিনি আমৃত্যু শহীদ জিয়ার আদর্শের রাজনীতির প্রতি দৃঢ় অবিচল ছিলেন। সিলেট পৌরসভার সাবেক কমিশনার হিসেবে তিনি জনতার কল্যানে কাজ করেছেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে তিনি অত্যন্ত নিষ্টার সাথে কাজ করেছেন। তার মৃত্যুতে আমরা একজন সাহসী নিবেদিতপ্রাণ জিয়ার সৈনিককে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে পালন করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক;
কামাল আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল থেকে যুবদলকে গতিশীল করতে আপ্রাণ চেষ্টা করে গেছেন। রাজপথে আন্দোলন সংগ্রামে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। তার মৃত্যুতে যুবদল পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা কখনো পূরণ হবার নয়। কামাল আহমদের মৃত্যুতে আমরা শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকে মুহ্যমান পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
শোকপ্রকাশ করেন- সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্স চৌধুরী তারেক, জেলা যুবদলের সমস্য সচিব মকসুদ আহমদ প্রমুখ।
উল্লেখ, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোরে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed