Main Menu

অসুস্থ হয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

বৈশাখী নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য ওবায়দুল কাদেরকে সকালে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছে। ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদও বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ ওয়ালিদ বলেন, করোনার বুস্টার ডোজ নেওয়ার পর সেতুমন্ত্রীর শরীরে সামান্য জ্বর আসে। জ্বরের কারণে ও নিয়মিত চেকআপের জন্য সেতুমন্ত্রীকে বিএসএমএমইউতে নেওয়া হয়।

২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর দেশে ফেরেন তিনি।

সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর ২০২০ সালে ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কাদের। গত বছরের ৯ ফেব্রুয়ারি অসুস্থ হওয়ার পর তাকে আবারও ভর্তি করা হয়েছিল বিএসএমএমইউতে। সুস্থ হওয়ার পর তিনি বাসায় ফেরেন।

Share





Related News

Comments are Closed