সিসিকের পানির বর্ধিত বিল প্রত্যাহারের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক : গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, গত অক্টোবর মাসে সিলেট সিটি কর্পোরেশনের অযৌক্তিক বর্ধিত পানির বিল বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে অত্র সংগঠন সহ সিলেটের দেশপ্রেমিক রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রতিবাদ করেছেন। যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এই সংগঠন মেয়র বরাবরে জনস্বার্থে পানির বর্ধিত বিল প্রত্যাহারের দাবীতে সিলেটের মুরব্বী বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেটের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে। ইতিমধ্যে অযৌক্তিক পানির বিল প্রত্যাহারের দাবীতে নাগরিকবৃন্দের প্রতিবাদ অব্যাহত রয়েছে।
জনতার এই প্রতিবাদকে নেতৃবৃন্দ সংগ্রামী অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে বলেন, ঠিক এই ভাবে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা হলে নগরবাসীকে রুখে দাঁড়ানোর আহবান জানান। মোটকথা নগরবাসী ফুঁসে উঠার আগেই পানির বর্ধিত বিল প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed