হাসন রাজার ৯৯তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: মরমী সাধক হাসন রাজার ৯৯তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৬ ডিসেম্বর)। ১৯২২ সালের এই দিনে তার মৃত্যু হয়। হাসন রাজার গবেষণা, সাধনা ও শিল্পকর্ম ছিল গণকল্যাণমুখী। তিনি একইসঙ্গে জমিদার এবং সুরসাধক ছিলেন।
১৮৫৪ সালের সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম নেওয়া মরমী সাধক হাসন রাজা প্রায় ২০০ গান রচনা করেছেন। তার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়েছিল তেমনি ছিল আধ্যাত্মিকতা। সব ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি গেয়েছেন মাটি ও মানুষের গান।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ১৯২৫ সালে কলকাতায় এবং ১৯৩৩ সালে লন্ডনের হিবার্ট বক্তৃতায় হাসন রাজার দুটি গানের প্রশংসা করেছিলেন। শহরের তেঘরিয়ার জন্মভিটায় হাসনরাজা মিউজিয়ামকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়াম হিসাবে গড়ে তোলার দাবি পর্যটকসহ হাসন রাজা প্রেমিদের। একইভাবে তার সুরের বিকৃতিরোধেও কার্যকর উদ্যোগের দাবি ভক্তদের।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন বলেন, জমি পেলে হাসনরাজা মিউজিয়াম করার উদ্যোগও নেবে সংস্কৃতি মন্ত্রণালয়।
লোক সংস্কৃতির শক্তিধর মহাজন হাসনরাজাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি উদ্যোগের দাবি জানালেন হাসন রাজার প্রপৌত্র সামারিন দেওয়ান। হাসন রাজার জন্ম মৃত্যু বার্ষিকী সরকারি উদ্যোগে পালনের দাবিও করেন তিনি।
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed