সিসিকের অভিযানে ৮ প্রতিষ্ঠান সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় বকেয়া হোল্ডিং আদায় ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে সিসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করেছে।
বকেয়া হোল্ডিং ট্যাক্স না দেওয়া প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মতিউর রহমান খান।
অভিযানকালে আরও চারটি প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার ৫০ টাকা বকেয়া আদায় করা হয়।
নগরীর তেলিহাওর ও তালতলা এলাকায় অভিযানকালে সিলগালা করা প্রতিষ্ঠানের মধ্যে মদিনা পান ভান্ডার, কুতুবউদ্দিন পান আড়ৎ, সমতা পান ভান্ডার, জেন্টস পার্লার, ফাস্ট ফুডের দোকানসহ আট প্রতিষ্ঠান রয়েছে।
সিসিকের ট্যাক্সেশন অফিসার রমিজ মিয়া জানান, বকেয়া হোল্ডিং আদায় এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা যারা করছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে। এ রকম অভিযান নিয়মিত চলবে।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed