হোয়াটসঅ্যাপে ২৫০ জনকে একসঙ্গে মেসেজ পাঠানোর উপায়
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশেষ দিনগুলোতে একসঙ্গে অনেক বন্ধুকে শুভেচ্ছা মেসেজ পাঠানোর সুযোগ করে দিচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি মেসেজ সর্বাধিক ২৫৬ জনকে পাঠানো যাবে। এজন্য ব্যবহারকারীকে কোনো গ্রুপ বানাতে হবে না।
নতুন এই ফিচারের একটা প্রস্তুতি পর্ব রয়েছে। এটিকে ‘ব্রডকাস্ট লিস্ট’ বানানো বলে। এজন্য হোয়াটসঅ্যাপে ঢুকে চ্যাট স্ক্রিনের ডানদিকের ওপরে তিনটি ডটে আঙুল ছোঁয়াতে হবে। সেখানে ড্রপ ডাউন থেকে বেছে নিতে হবে ‘নিউ ব্রডকাস্ট’ অপশন।
সেখানে গেলেই মোবাইলে সেভ করা নম্বরের তালিকা দেখাবে। এখান থেকে ব্যবহারকারী নিজের পছন্দ মতো কন্টাক্ট নম্বর বেছে নিতে পারবেন। এখানে একসঙ্গে ২৫৬টি নম্বর পছন্দ করা যায়।
নম্বর পছন্দ করা হলে এবার একটি অ্যারো চিহ্ন দেখা যাবে। সেখানে চাপ দিলেই তৈরি হয়ে যাবে ব্রডকাস্ট গ্রুপ। এবার মেসেজ পাঠিয়ে দিলেই সকলের কাছে চলে যাবে।
একসঙ্গে সবাইকে মেসেজ পাঠালেও প্রাপকরা তা বুঝতেও পারবেন না। প্রত্যেকের কাছেই ব্যক্তিগতভাবে মেসেজ পাঠানো হয়েছে বলে দেখাবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed