গোয়াইনঘাটে ২২৫ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তাদের কাছ থেকে ২২৫ বোতল অফিসার চয়েস (বিদেশী মদ) উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রুস্তুমপুর ইউনিয়নের লামা ইস্তি গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে জসিম উদ্দিন (৩৫), এসএমপি সিলেটের জালালাবাদ থানার ফতেহপুর (লামাকাজি) গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে ফরহাদ আলী (২৪) এবং আখালিয়া নেহারীপাড়ার মো: জামাল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২৩)।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন পীরেরবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের দেহ ও সিএনজি তল্লাশী চালিয়ে এসব মাদক উদ্ধার করে। রোববার মাদক মামলায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed