ইব্রাহিম স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিসিকের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ইব্রাহিম স্মৃতি সংসদ সিলেটের সভাপতি ডা. আরমান আহমদ শিপলুর নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) রাত ১১টা থেকে ১২ টা পর্যন্ত নগরীর সোবহানিঘাট, ধোপাদিঘীর পাড়, নাইওরপুল ও নয়াসড়ক এলাকার ভাসমান অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজি মুকিত সুমন, সহ সভাপতি সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেন, সহসভাপতি মোহাম্মদ বাদশা গাজী, জামিল হোসাইন, তৌকির আহমদ ফাহিম, আব্দুল কাইয়ুম, রুবেল আহমদ, আরাফাত আহমদ, উসমান গনি, মুসা আহমদ, মো. জাকির আলম, ইশতিয়াক আহমদ নওসান প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed