Main Menu

করোনার নতুন ধরন শনাক্ত, এশিয়া-ইউরোপে সতর্কতা জারি

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের আরও একটি ‘ভয়াবহ‘ নতুন ধরন শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। এরই মধ্যে নতুন এ ভ্যারিয়েন্টে আক্রান্ত ২২ জনকে শনাক্ত করা হয়েছে দেশটিতে। এটির সংক্রমণের ক্ষমতা জানতে ইতোমধ্যে গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে ইউরোপের বিভিন্ন দেশে। একইসঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। সংক্রমণ ঠেকাতে ফের লকডাউনের পথে হাঁটছে অনেক দেশ। ঠিক এমন সময় করোনার অতিসংক্রমক আরও একটি নতুন ধরন শনাক্ত হয়েছে আফ্রিকায়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে B.1.1.529। দেশটিতে সম্প্রতি এ ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে আশঙ্কাজনকভাবে। ভাইরোলজিস্টরা আশঙ্কা করছেন, করোনার চতুর্থ ঢেউ খুব দ্রুত আঘাত হানতে পারে দক্ষিণ আফ্রিকায়।

দেশটির স্বাস্থ্য বিভাগ জানান, আফ্রিকার সবচেয়ে বেশি জনবহুল প্রদেশ গৌতেং-এ নতুন এ ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। অন্য আটটি প্রদেশেও এটি ছড়িয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual6 Ad Code

লন্ডনের ইউসিএল জেনেটিক্স ইনস্টিটিউট জানায়, নতুন ভ্যারিয়েন্টটির মিউটেশনের ক্ষমতা ও গতি অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে কয়েকগুণ বেশি। তবে এটির সংক্রমণের ক্ষমতা কেমন? তা আগে থেকে ধারণা করা বেশ কঠিন। এজন্য আরও গবেষণার প্রয়োজন বলেও জানায় তারা।

এদিকে মাসকয়েক স্বস্তির পর দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের জেরে এবার বাড়তি সতর্কতা জারি ও ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোর করার পদক্ষেপ নিয়েছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ। আশঙ্কা করা হচ্ছে, কয়েকবার রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ভাইরাসটির এ ধরন টিকা প্রতিরোধী।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্য ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা ও তার আশপাশের দেশগুলো থেকে ফ্লাইট আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি, যে ব্রিটিশ যাত্রীরা গত কয়েকদিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা বা তার পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যুক্তরাজ্যে ফিরেছেন, তাদের কোয়ারেন্টাইনে যেতে বলেছে দেশটির সরকার।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মূল প্রশাসনিক শাখা ইউরোপীয় কমিশনের (ইসি) প্রধান নির্বাহী উরসুলা ভন ডারলেনও এক আদেশে ইইউভুক্ত সব দেশে দক্ষিণ আফ্রিকা ও তার প্রতিবেশী দেশগুলো থেকে আসা সব ফ্লাইটে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন।

Manual2 Ad Code

যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া রূপান্তরিত ধরনটির স্পাইক প্রোটিন মূল করোনাভাইরাসের থেকে অনেকটাই ভিন্ন। ফলে, মূল করোনাভাইরাস থেকে এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি- এমন শঙ্কা উড়িয়ে দেওয়ার উপায় নেই।

দক্ষিণ আফ্রিকা ছাড়াও হংকং ও বতসোয়ানায় করোনার নতুন এই ধরনে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা।

Manual4 Ad Code

শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে জেনেভায় বৈঠকে বসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা। বৈঠক শেষে সংস্থার মুখপাত্র ক্রিস্টেইন লিন্ডমিয়ার সাংবাদিকদের বলেন, ‘রূপান্তরিত এ ধরন সম্পর্কে যেসব তথ্য বর্তমানে আমাদের হাতে রয়েছে, সেসব বিশ্লেষণ ও পর্যালোচনা করার জন্যই বৈঠক ডাকা হয়েছিল।’

Manual3 Ad Code

‘সাধারণ না কি উদ্বেগজনক- কোন ক্যাটাগরিতে ধরনটিকে ফেলা যাবে, সে সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানোর মতো যথেষ্ট তথ্য এ মুহূর্তে আমাদের হাতে নেই। তবে তথ্য সংগ্রহের জন্য ডব্লিউএইচওর তৎপরতা অব্যাহত আছে।’

দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোর যাত্রীদের প্রবেশের ক্ষেত্রে ১৪ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। পাশাপাশি যে ইতালীয় যাত্রীরা বর্তমানে সেসব দেশে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া জার্মানি সরকারিভাবে দক্ষিণ আফ্রিকাকে ‘রূপান্তরিত ভাইরাসের এলাকা’ হিসেবে ঘোষণা করেছে বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান ও সিঙ্গাপুর যুক্তরাজ্যকে অনুসরণ করে দক্ষিণ আফ্রিকা ও তার পার্শ্ববর্তী দেশগুলো থেকে ফ্লাইট আসার বিষয়ে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানিয়েছে রয়টার্স।

এক সময়ের স্বাধীন রাষ্ট্র ও বর্তমানে চীনের অধিকৃত দ্বীপ ভূখণ্ড তাইওয়ান অবশ্য এত কঠোর পদক্ষেপ নেয়নি; তবে শুক্রবার এক আদেশে তাইওয়ানের সরকার জানিয়েছে, যে যাত্রীরা দক্ষিণ আফ্রিকাসহ তার আশপাশের দেশগুলো থেকে তাইওয়ানে আসবেন, তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

গেল বছরের শেষ দিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকায় করোনার বেটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এ পর্যন্ত ডেল্টা, আলফাসহ বেশ কয়েকটি ভ্যারিয়েন্টের দাপট দেখেছে বিশ্ব।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code