ওসমানী হাসপাতালের ১০তলা আউটডোর ভবনের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, সিলেটকে আধুনিক চিকিৎসা সেবার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত দশ তলা আউটডোর ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিবছর বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ চিকিৎসার জন্য প্রতিবেশি দেশে যান। এজন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারলে আমাদের বড় অংকের টাকা সেভ হবে। পররাষ্ট্রমন্ত্রী সিলেটে চিকিৎসা সেবার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দশ তলা আউটডোর ভবন নির্মাণ সম্পন্ন হওয়ায় এই হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানের সক্ষমতা অনেক বেড়ে গেল।
তিনি আরো বলেন, সিলেট সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণাধীন আট তলা ভবন নির্মাণের কাজ আগামী মে মাসের মধ্যেই শেষ হবে এবং তখন সিলেটের চিকিৎসা সেবা আরো বৃদ্ধি পাবে। ইতিমধ্যে দ্বিতীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু করা হয়েছে বলেও ড. মোমেন উল্লেখ করেন।
এ সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed