বাউবির এসএসসি পরীক্ষা ২৬ নভেম্বর শুরু
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৬ নভেম্বর। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার বাউবির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে তথ্য জানা গেছে।
এ পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে। অন্যান্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হবে। এতে বলা হয়, শুধু শুক্র ও শনিবার সকাল এবং বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের যেসব নির্দেশনা মানতে হবে:- ১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে উপস্থিত হতে হবে। ২. পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। ৩. মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ৪. পরিচয়পত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না। ৫. সময়সূচির সাথে প্রশ্নেপত্রে উল্লেখিত সময়ের গড়মিল পাওয়া গেলে প্রশ্নপত্রের সময়ই চূড়ান্ত বলে ধরা হবে।
উল্লেখ্য, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ১৪ নভেম্বর। শেষ হয়েছে মঙ্গলবার ২৩ নভেম্বর।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed