চট্টগ্রামে লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
তারা হলেন- মোহাম্মদ নুরুল আলম (৩২) ও দিদার আলম (৩৪)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দিদার আলম বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাতগড়িয়া পাড়া বদন আলীর বাড়ি এলাকার বাসিন্দা। মোহাম্মদ নুরুল আলম পটিয়া উপজেলার হুলাইন ইউনিয়নের ২নং ওয়ার্ড সাত্তার মাঝি বাড়ির বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে।
অগ্নিদগ্ধদের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো ৬ জন। অবস্থায় মারা যান
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী বানু মেম্বার টেক এলাকায় কনফিডেন্ট সল্ট নামে একটি লবণ তৈরির কারখানায় জেনারেটর স্থাপনের কাজ চলাকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানাটির ১০ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। ক্ষণিকভাবে পুলিশ ওকে সার্ভিস তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে অগ্নিদগ্ধ আরো ৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানান।
ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
Related News
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুRead More
রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জনRead More



Comments are Closed