বিশ্বনাথে মেছো বাঘ আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পোল্ট্রি ফার্মে মুরগী খেতে এসে পাতানো ফাঁদে আটকা পড়েছে একটি মেছো বাঘ। উপজেলার রজকপুর গ্রামের ইছবর আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটে।
বাঘ আটকের খবর পেয়ে বাঘটি এক নজর দেখতে এলাকার মানুষ ওই বাড়িতে ভিড় করেন। বাঘটি প্রায় দুই ফুট লম্বা ও ১ ফুট উচ্চতা।
ইছবর আলী জানান, বাড়িতে তার মালিকাধীন পোল্ট্রি ফার্মে বিগত কয়েক দিন যাবৎ হানা দেয় বাঘ। এতে তিনি বেশ ক্ষতিগ্রস্থ হন।
এরপর থেকে তিনি ফাঁদ পেতে বাঘটি আটকের চেষ্টা করেন। একপর্যায়ে ফাঁদ পেতে রাখলে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে ওই বাঘটি লোহার তৈরি খাঁচার ফাঁদে ধরা পড়ে।
এরপর তিনি বন বিভাগকে খবর দিলে সন্ধ্যায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি দল বাঘটি উদ্ধার করে নিয়ে যায়।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed