মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি সিলেট শাখা কর্তৃক আয়োজিত মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯ টায় সিলেট রেলওয়ে স্টেশনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সিলেট শাখার সম্পাদক মো. আতিকুর রহমান এর সভাপতিত্বে এবং কার্যকরী সদস্য পরিতোষ ধর পাপ্পুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় সদস্য মো. আবু তালেব, ঢাকা শাখার উপদেষ্টা ইমদাদুল হক আহমেদ, বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল কুলাউড়া শাখার সম্পাদক মো. আব্দুল লতিফ, গার্ড কাউন্সিলের সদস্য আব্দুর রউফ, রেলওয়ে শ্রমিক লীগ সিলেট শাখার সম্পাদক মো. শহিদুল হক, রেলওয়ে শ্রমিক দলের সম্পাদক জসিম উদ্দিন সহ আগত বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
এসময় বক্তারা আইবাস প্লাস প্লাস সিস্টেমে সৃষ্ট মাইলেজ জটিলতা নিরসনের মাধ্যমে মাইলেজ কোড বাতিল করে পার্ট অব পে হিসেবে বেতন কোড চালুর দাবি সহ সকল রেল কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদানের জন্য রেল প্রশাসনের প্রতি আহবান জানান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed