Main Menu

বাসের চাপায় অটোযাত্রী স্বামী-স্ত্রীসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাঁচি ব্রিজের পাশে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল পূর্ব পাড়া গ্রামের রুহুল আমিন ও তার স্ত্রী এবং সাইকচাইল চাইল্ড একাডেমির শিক্ষিকা সায়মা মুনতাহা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী বেপরোয়া গতির হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর তিন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ মাসুদুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed