হবিগঞ্জে বাবার গাড়ির চাপায় সন্তানের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জে বাবার গাড়ির চাপায় ওমর ফারুক (১৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওমর ফারুক সদর উপজেলার শরিফাবাদ গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওমর ফারুকের বাবা আলমগীর মিয়া বাড়ির উঠানে তার মাইক্রোবাস ঘোরাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত গাড়ির পেছনে এসে পড়ে তার শিশু সন্তান ওমর ফারুক। তখন গাড়ির চাপায় সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed