প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো পাঁচদিন ব্যাপী দুর্গোৎসব। শুক্রবার বিকেল থেকে সিলেট নগরের চাঁদনীঘাট এলাকায় সুরমা নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। যা চলে রাত পর্যন্ত। বিসর্জন অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলো সিলেট জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে যান কৈলাসে স্বামীর ঘরে। এক বছর পর আবার তিনি আসবেন মর্তে ‘পিতৃগৃহে’।
চাঁদনীঘাটে বিসর্জন অনুষ্ঠান দেখতে প্রতিবছরই প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেন। তবে এবার মানুষের ভিড় ছিলো তুলনামূলক কম। বিজিবিসহ নিরাপত্তাবাহিনীর কড়াকড়ি ছিলো চাঁদনীঘাট এলাকায়।
কুমিল্লার ঘটনার জেরে শুক্রবার সকাল থেকেই থমথমে ছিল সিলেট নগর। দুপুরে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরকম একটি মিছিল থেকে নগরের আখালিয়ার হালদারপাড়ার পূজামণ্ডপে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এতে হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরআগে সকালে প্রতি মণ্ডপে দশমী পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা। এরপরই মণ্ডপগুলোতে বাজতে শুরু করে বিষাদের সুর।
পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, সন্ধ্যায় বিসর্জনের মধ্যদিয়ে দুর্গা পূজা সম্পন্ন হয়েছে। শঙ্কা থাকলেও বিসর্জনের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সারাদেশের বিভিন্ন স্থানে ঘটা অপ্রীতিকর ঘটনার কারণে এবার পূজায় উৎসবের আমেজ ছিলো কম।
সিলেটে এবার পূজা হয় ৬০৫ মণ্ডপে, যা আগের বছরগুলোর চেয়ে বেশি। এর মধ্যে নগরে পূজা হয় শতাধিক মণ্ডপে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed