খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে স্বেচ্ছাসেবকদলের দোয়া
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (রঃ)’র মাজার মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করা হয়।
মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শাকিল মূর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের য়ুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমাম উদ্দিন, আব্দুর রউফ, রুনু আহমদ, সৈয়দ সারোয়ার রেজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরান হোসেন হেলাল, আবুল কালাম শাহেদ, জেলার যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, মহানগর যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব ও জেলা,মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More



Comments are Closed