Main Menu

‘সিলেট অঞ্চলের পর্যটন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চল একটি পর্যটন সমৃদ্ধ ঐতিহ্যবাহী জনপদ। সিলেট বিভাগের পর্যটন কেন্দ্রগুলো দেশ-বিদেশের মানুষের কাছে অত্যন্ত আকর্ষণ সৃষ্টি করেছে। সিলেটের জাফলং, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, হবিগঞ্জের মাধবপুর লেক এবং মৌলভীবাজারের মাধবকুন্ড জলপ্রপাতের সৌন্দর্য দেশ ছাড়িয়ে বিদেশের মানুষের মধ্যেও স্থান করে নিয়েছে। এছাড়া আরো অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে যেগুলো সিলেট অঞ্চলের ভাবমূর্তিকে উজ্জ্বল করে দিয়েছে। পর্যটন শিল্পের বিকাশ হলে সিলেট অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে।

পান্ডুলিপি প্রকাশন’র উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘পান্ডুলিপি লেখক-পাঠক আড্ডা’র ষষ্ঠ পর্বে আয়োজিত ‘সিলেট অঞ্চলের পর্যটন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দে) রাত সাড়ে আটটায় পাÐুলিপিস্থ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

পান্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী লেখক, প্রকাশক ও সংগঠক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক ও ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস, ব্যাংকার ও সমাজচিন্তক সৈয়দ মোহাম্মদ নকীব হোসেইন, লেখক ও ব্যাংকার মোশ্তাক চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও প্রাবন্ধিক মো. আব্দুল বাছিত।

সম্মানিত আলোচকের বক্তব্যে লেখক ও ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস বলেন, সিলেট অঞ্চলে পর্যটন শিল্প একটি সুদূর সম্ভাবনা নিয়ে হাতছানি দিয়ে ডাকছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে সিলেট অঞ্চল অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে। এজন্য দরকার একটি সুষ্টু পরিকল্পনা।

ব্যাংকার ও সমাজচিন্তক সৈয়দ মোহাম্মদ নকীব হোসেইন বলেন, সিলেটের পর্যটন শিল্প একটি সৌন্দর্যময় পরিবেশে অবগাহনের অবারিত সুযোগ করে দিচ্ছে। এ সুযোগ কাজে লাগালে সৌন্দর্যপিপাসু মানুষ সিলেটকেই তাদের প্রাণবন্ততার কেন্দ্র হিসেবে বেছে নেবে। আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে পর্যটনকে ব্যবহারে অর্থনৈতিকভাবেও সক্ষমতা আনয়ন সম্ভব।

লেখক ও ব্যাংকার মোশতাক চৌধুরী বলেন, পর্যটন শিল্পের বিকাশ ঘটানো এবং এর প্রকাশ ঘটানো সময়ের অনিবার্য দাবী। যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় এ পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। আমি মনে করি, পর্যটন শিল্পের প্রতি আরো বেশি দৃষ্টি দেওয়া দরকার। বিশেষ করে, সিলেট অঞ্চলের পর্যটন শিল্পকে উন্নত করতে সংশ্লিষ্টদের যথাযথ উদ্যোগ ও ভ‚মিকা কামনা করছি।

সভাপতির বক্তব্যে বায়েজীদ মাহমুদ ফয়সল বলেন, সিলেট অঞ্চলের পর্যটন শিল্প একটি সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের অংশ। এগুলোকে শুধু রক্ষা করলেই হবে না, বরং এগুলো থেকে আউটপুট সৃষ্টি করে দেশকে উন্নত করতেও যথাযথ ভ‚মিকা নেওয়া কর্তব্য। এতে অনেক প্রবাসীও যুক্ত হবেন এবং এর মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রেও একটি বিপ্লব সৃষ্টি করা সম্ভব।

 

Share





Related News

Comments are Closed