শনিবার গ্যাস থাকবে না মৌলভীবাজারের ৩ উপজেলায়
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল শনিবার (১৬ অক্টোবর) মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা গ্যাস পাইপলাইনের উন্নয়নমূলক কাজের জন্য সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক নোটিশে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) অধিভুক্ত মৌলভীবাজার ও হবিগঞ্জের আওতাধীন উচ্চচাপ সঞ্চালন পাইপলাইন সম্পাদন করা হবে। এ জন্য মৌলভীবাজার, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাসের সংযোগ বন্ধ থাকবে।
জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক এম আওলাদ হোসেন জানান, রক্ষণাবেক্ষণ কাজের সময় মৌলভীবাজার ও শ্রীমঙ্গল নেটওয়ার্কের আওতায় জেলার সব গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এই নেটওয়ার্কে রয়েছে বড়লেখা ও কুলাউড়া উপজেলা ব্যতীত জেলার সকল গ্যাস সংযোগ। এর মধ্যে মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল শহর ও কমলগঞ্জ উপজেলা উল্লেখযোগ্য।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed