কান্দাহারে মসজিদে বিস্ফোরণে নিহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি শিয়া ধর্মীয় মসজিদে বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। প্রদেশটির জনস্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পরে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের ছবিতে ভাঙা জানালা ও মাটিতে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিবি ফাতিমা মসজিদে বিস্ফোরণটি ঘটেছে। এতে অনেক মুসল্লি নিহত হয়েছেন। গেল ১৩ আগস্ট আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তর শহর কান্দাহারের পতন ঘটে তালেবানের হাতে।
স্থানীয় এক চিকিৎসক বলেন, আহত মুসল্লিদের মিরওয়াইস হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাঈদ খোস্তি বলেন, আমাদের শিয়া ভাইদের মসজিদে বিস্ফোরণের খবরে আমরা খুবই ব্যথিত।
কেন এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা পরিষ্কার হওয়া যায়নি। তবে আত্মঘাতী বোমা হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসির আফগানিস্তানের প্রতিনিধি সেকুন্দার কারমানি বলেন, ইসলামিক এস্টেটের স্থানীয় শাখা আইএস-কে এই হামলায় দায়ী বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। একটি মসজিদের প্রধান ফটকে। অন্যটি দক্ষিন পাশে। আর তৃতীয় বিস্ফোরণটি হয়েছে মুসল্লিরা যেখানে অজু করেন, সেখানে।
এরআগে গেল শুক্রবার জুমার পরে উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে একটি আত্মঘাতী হামলায় অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়েছেন। আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী প্রত্যাহারের পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed