Main Menu

ওসমানীনগরে গাছে ধাক্কা ট্রাকের, চালক-হেলপার আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও তার সহকারী আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ১৯ মাইল নামক এলাকার বুরুঙ্গা রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।

এতে আহত হয় জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ট্রাক চালক নাছির উদ্দিন (৩৭) ও তার সহকারী একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে মো. লিমন (২২)।

জানা গেছে, সকাল পৌনে ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-২৪-২৬০৫) ওসমানীনগর উপজেলার ১৯ মাইল নামক এলাকার বুরুঙ্গা রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী লিমন ইষ্টারিংয়ে চাপা পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ি কেটে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক বলেন, আহতদের উদ্ধার করে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চালকসহ তার সহকারী দুজন আশংকামুক্ত আছে।

এরআগে গত ২৬ সেপ্টেম্বর রবিবার ভোরে একই এলাকায় ট্রাক চাপায় অপর ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। নিহতরা হচ্ছে-গোপাগলঞ্জ উপজেলার গোপালগঞ্জ থানার বাসিন্দা ট্রাক চালক কামরুল ইসলাম (৫০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার নবীনবাগ গ্রামের হানিফ উল্যাহর পুত্র ট্রাকের হেলপার ইদ্রিছ আলী (৪২)।

Share





Related News

Comments are Closed