সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপের ধাক্কায় হাফসা খাতুন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জ সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের জয়নাল মিয়ার কন্যা।
শুক্রবার (১ অক্টোবর) রাতে শান্তিগঞ্জ উপজেলার মাহমদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জয়কলস হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মায়ের সাথে শান্তিগঞ্জের মাহমদপুর গ্রামে তার নানা বাড়িতে আসে হাফসা খাতুন। বেড়ানো শেষে তার বাড়ি ফেরার পথে মাহমদপুরে সড়ক পারাপারের সময় সিলেটগামী একটি পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-০৯৩০) তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু হাফসা।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দূর্ঘটনা কবলিত পিকআপটি আটক করে থানায় নিয়ে আসে। তবে দূর্ঘটনার পর ঘাতক চালক পালিয়ে যায়।
নিহতের পরিবারটি গরিব অসহায় হওয়ায় হাইওয়ে সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কর্তৃত লাশের দাফন কাফনের জন্য আর্থিক সহায়তা করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।
জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। লাশ তার স্বজনদের কাছে দেয়া হয়েছে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed