Main Menu

সিলেটে করোনায় আরো ১জনের মৃত্যু, শনাক্ত ২২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ১১৬৪ জনের মৃত্যু হলো।

শনিবার (২ অক্টোবর) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে হবিগঞ্জ জেলায় করোনাক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। তাকে নিয়ে মৃতের সংখ্যা ১১৬৪ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে সিলেট জেলায় ৯৭২ জন, সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১১ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৫ জন ও হবিগঞ্জের ৫ জন রয়েছেন।

৮১২ জনের নমুনা পরীক্ষা করে এই ২২ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২.৭১ ভাগ।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৬১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৬৩৬ জন। সুনামগঞ্জের ৬২৪০ জন, মৌলভীবাজারের ৮১০৮ জন ও হবিগঞ্জের ৬৬৩২ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৪০ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ১৮২ জন।

এ বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ১১ জন। সব মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৪৬ জন।

Share





Related News

Comments are Closed