তিউনিসিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে দেশটির রাজধানী তিউনিসে।
রোববারের (২৬ সেপ্টেম্বর) এ বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। খবর মিডল ইস্ট আইয়ের।
এ সময় অবিলম্বে ক্ষমতা ছাড়তে তারা কায়েস সাঈদের বিরুদ্ধে স্লোগান দেন এবং পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভে অংশ নেন আন নাহদা পার্টির নেতা রশিদ ঘানুচিসহ দেশটির বিরোধীদলীয় নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীকে বরখাস্ত ও সংসদ ভেঙে দেওয়ার দুই মাস পর গেল বুধবার তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ নতুন ডিক্রি জারি করেন।
এতে তার ক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়।
বলা হয়, দেশ পরিচালনায় নিরংকুশ ক্ষমতা পাবেন কায়েস সাঈদ।
এ পদক্ষেপকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা উল্লেখ করে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed