Main Menu

মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সিলেট-ঢাকা মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

Manual1 Ad Code

নিহতরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে মোশারফ মিয়া (৩), মেয়ে শাহিনুর আক্তার রুপা (৭) ও বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিত দাসের ছেলে মধু দাস (৩৫)।

আহতরা হলেন, রসুলপুর গ্রামের কুদ্দুছ মিয়ার স্ত্রী বিলকিছ বেগম (৩০) ও কুদ্দুছের ভাই জব্বার মিয়া (২৮), রহমত আলীর ছেলে আব্দুল্লাহ (২২), বেজুড়া গ্রামের মৃত সরু মিয়ার ছেলে সিএনজিচালক কবির মিয়া (২৫) ও মাধবপুর পৌর শহরের ছালেক মিয়ার স্ত্রী মাহমুদা (৩২)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, সোমবার দুপুরে আন্দিউড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে ঢাকা থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস মহাসড়কের আন্দিউড়ায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুসহ অটোরিকশার ২ যাত্রী নিহত হন। তিনি জানান, এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আরও ১ জন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

Manual8 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ২ জনের এবং হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code