Main Menu

সিলেটে করোনায় আরো ২জনের মৃত্যু, শনাক্ত ১৩

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৫৮ জন।

Manual6 Ad Code

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে মাত্র ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৭ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ২ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন।

Manual7 Ad Code

৮৭১ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ১.৪৯ ভাগ। এরআগে গত দুই দিন রোগী শনাক্ত হন যথাক্রমে ২৭ জন ও ২৬ জন করে। এরও আগের দিন ৩১ জন রোগী শনাক্ত হন।

সবমিলিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৫০৮ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৬৯ জন। সুনামগঞ্জের ৬২৩৬ জন, মৌলভীবাজারের ৮০৮৩ জন ও হবিগঞ্জের ৬৬২০ জন রয়েছেন।

Manual5 Ad Code

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট জেলায় ২ জন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৫৮ জন।

Manual6 Ad Code

এর মধ্যে সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৬৭ জন, সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৫ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৯৯৯ জন।

তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮১ জন করোনা রোগী ভর্তি আছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code