বিশ্বনাথে মাদ্রাসা ছাত্রী বিষপান করে আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে অষ্টম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মৃত ছাত্রীর নাম নোহা (১৬)। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভাটপাড়া বাদে কাবিলপুর গ্রামের অটোরিকশা চালক আবদুল মানিকের মেয়ে এবং স্থানীয় তেলিকোনা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে ফসলি জমির কীটনাশক পান করে সে।
বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে তার বিষপানের সঠিক কারণ জানতে পারেননি পরিবারের কেউ।
নোহার বাবা আবদুল মানিক সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না।
পরে এসে জানতে পারি আমার মেয়ে নোহা কীটনাশক খেয়েছে। কেন সে এমনটি করেছে, তা আমরা কেউ বুঝে উঠতে পারছি না বলে তিনি জানান।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Related News
সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ফয়ছল আহমদRead More
সিলেটে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, বিভিন্ন প্রকারের কসমেটিকসসহRead More



Comments are Closed