পিকাআপে ট্রাকের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চল্লিশা বাগড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জিংলিগড়া গ্রামের বাসিন্দা সবুজ মিয়ার ছেলে রনি মিয়া (২০), একই বাড়ির সবুজের ভাতিজা ও শফিকুল মিয়ার ছেলে বাবু মিয়া (১৪) এবং চালক নেত্রকোনার বারহাট্টার চন্দ্রপুর গ্রামের আবুচান মিয়া (২৮।)
আহতরা হলেন, সবুজ মিয়ার ছেলে আনোয়ার মিয়া (১৬) ও জনি মিয়া (১৪)।
জানা গেছে, ভোর ৪টার দিকে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গাছতলা বাজার থেকে মাছভর্তি করে একটি পিকআপভ্যান গাজিপুরের কোনাবাড়ি যাচ্ছিল।
পথে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা বাগড়া বাজার এলাকায় পিকআপভ্যানটির চাকা ফেঁসে যায়। এসময় চালক তা সারাতে গেলে পেছন দিকে থেকে আসা একটি বালুবোঝাই ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে চালকসহ দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। আহত হন আরও দুই মাছ ব্যবসায়ী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নেত্রকেনা মডেল থানা পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed