সিলেটে করোনায় আরেকজনের মৃত্যু, শনাক্ত ২৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৫৩ জন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৭ জন। এপর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৪৬৯ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ১ জন করোনা রোগী মারা গেছেন। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৫৩ জন।
এর মধ্যে সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৬২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১৮ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ৬ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় ৬৫৯ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৪.১০ ভাগ। আগের চব্বিশ ঘন্টায় ৩১ জন রোগী শনাক্ত হয়েছিলেন, শনাক্তের হার ছিল ৩.২৩। এরও আগের চব্বিশ ঘন্টায় ৮১৮ জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার ৪.১৬ ভাগ ছিল।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৪৬৯ জন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৪৩ জন। সুনামগঞ্জের ৬২৩১ জন, মৌলভীবাজারের ৮০৭৮ জন ও হবিগঞ্জের ৬৬১৭ জন রয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৭ জন। এনিয়ে সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭ হাজার ৯১৩ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৯২ জন করোনা রোগী ভর্তি আছেন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed