সাংবাদিক মহিউদ্দিন শিরু’র ১২তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মহিউদ্দিন শিরু’র ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৫ সেপ্টেম্বর শনিবার।
এ উপলক্ষে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘির পূর্বপারস্থ বঙ্গবীর আবাসিক এলাকায় মরহুমের বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল মরহুমের শুভানুধ্যায়ী, সহকর্মীবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা মহি উদ্দিন শিরু ও সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল।
এদিকে সাংবাদিক মহিউদ্দিন শীরু’র ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
এতে জেলা প্রেসক্লাবের সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed