গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ১১ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ অক্টোবর থেকে। এদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা।
আসনসংখ্যা হিসাবে এ প্রক্রিয়ায় প্রায় বাইশ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১১ হাজার ৫৬১ জন, মানবিক বিভাগ থেকে ৬ হাজার ১২৯ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ভর্তি হতে পারবে ৩ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী। এছাড়াও সমন্বিত বিভাগ থেকে ভর্তি হতে পারবে ৭৭০ জন শিক্ষার্থী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর সময় নিউজকে বলেন, ‘গুচ্ছ পরীক্ষা এমন একটি পরীক্ষা যেখানে কোনো পাস-ফেল থাকছে না। মূলত পরীক্ষার মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের স্কোরিং করবো। এরপর স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে কিসের ওপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করাবে।
তিনি বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে মূলত আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর চেষ্টা করেছি পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধিশীল হয়ে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব স্বায়ত্তশাসন বজায় রাখার চেষ্টা করেছি। এখান পর্যন্ত মোট তিনটি ইউনিটে পেমেন্ট করেছে প্রায় ২ লাখ ৩২ হাজার শিক্ষার্থী। এতে গড়ে আসনপ্রতি লড়াই করবে প্রায় ১১ জন শিক্ষার্থী। আমাদের একবারে পরীক্ষা নেয়ার সর্বোচ্চ সক্ষমতা ১ লাখ ৩২ হাজার শিক্ষার্থীর’।
এসময় অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর আরও বলেন, কিছু বিশ্ববিদ্যালয়ের এমন কিছু সাবজেক্ট রয়েছে যেখানে সব ইউনিটের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। মূলত গুচ্ছ পদ্ধতিতে প্রাপ্ত নাম্বর ছাড়াও শিক্ষার্থীর অন্যান্য বিষয়াবলি দেখে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন ঐ বিষয়গুলোতে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। এটি পুরোপুরি বিশ্ববিদ্যালয় গুলোর নিজস্ব সিদ্ধান্ত’।
উল্লেখ্য, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় মানবিক বিভাগের (‘খ’ ইউনিট) ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর এবং বাণিজ্য বিভাগের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed