Main Menu

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ২০২১-২০২২ সনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. আশাহিদ আলী আশার সভাপতিত্বে ও বিদায়ী কমিটির সভাপতি নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. নাবেদ মিয়ার সঞ্চালনায় নবীগঞ্জের একটি অভিজাত হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. মুজাহিদ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মোফাজ্জল ইসলাম সজিব, সাবেক সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্না, মো. নাজমুল ইসলাম, মো. আলাল মিয়া, শাহরিয়ার আহমেদ শাওন, অঞ্জন রায়, জাফর ইকবাল, জাবেদ ইকবাল তালুকদার।

এসময় নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ২০২১-২০২২ সনের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন, মো. নাজমুল ইসলাম সভাপতি, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ শাওন, সহ-সভাপতি দীপু আহমেদ, সাধারণ সম্পাদক মো. আলাল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ অঞ্জন রায় ও দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল।

ইতোপূর্বে বিগত ৩ সেপ্টেম্বর নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যালয়ে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে উপরোক্ত কমিটি গঠন করা হয়।

Share





Related News

Comments are Closed