সিলেটে করোনায় আরো ৩জনের মৃত্যু, শনাক্ত ৩৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনায় শনাক্ত কমলেও মৃত্যু কমছে না। গত ২৪ ঘন্টায় এ বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় দুই জন ও ওসমানী হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে মোট ১১৪৬ জনের মৃত্যু হলো।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৪ জনের দেহে। এপর্যন্ত বিভাগে ৫৪ হাজার ৪১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় এ বিভাগে ৮১৮ জনের নমুনা পরীক্ষায় মাত্র ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.১৬ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৫৪ হাজার ৪১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ বিভাগে একদিনে সুস্থ হয়েছেন ১৩৪ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৮৪৮ জন।
এ বিভাগে নতুন ভর্তি ১২ জন মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৯৯ জন। এরমধ্যে ওসমানী হাসপাতালে ভর্তি ৯৪ জনের মধ্যে সন্দেহভাজন ৫৩ জন, পজিটিভ ৩৭ জন ও আইসিইউতে ভর্তি ৪ জন। এছাড়া, এন্টিজেন টেস্টের মাধ্যমে আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed