Main Menu

শিল্পপতি হাজী আফতাব মিয়ার জানাযা শুক্রবার

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক একাত্তরের কথা পত্রিকার প্রকাশক, ফিজা এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি নজরুল ইসলাম বাবুলের পিতা স্বনামধন্য ব্যবসায়ী, রিফাত এন্ড কোম্পানির চেয়ারম্যান, সিলেট নগরীর সাগরদিঘীরপাড় ৫০/৫১ নং বাসার বাসিন্দা, সাগরদিঘীরপাড় জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী আফতাব মিয়ার জানাযার নামাজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাদ আসর অনুষ্টিত হবে।

হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে বাদ আসর জানাযার নামাজ শেষে মরদেহ দরগাহ গোরস্তানে দাফন করা হবে।

এর আগে গত সোমবার দিনগত রাত ২টা ৩০মিনিটে (বাংলাদেশ সময়) ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি— রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযার নামাজে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের ছেলে শিল্পপতি নজরুল ইসলাম বাবুল। তিনি বুধবার রাতে জানান, তাঁর পিতার মরদেহ বৃহস্পতিবার সকালে মুম্বাই থেকে বিমানযোগে কলকাতা হয়ে বিকেলে আগরতলায় পৌঁছুবে। বিমানবন্দর থেকে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে আখাউড়া-আগরতলা স্থলবন্দরে আসবে বিকেল আনুমানিক ৪টার দিকে। পরে সেখান থেকে মরহুমের স্বজনরা গিয়ে মরদেহ গ্রহণ করে সড়কপথে সিলেটের সাগরদিঘীরপাড়ে নিয়ে আসবেন রাতে। পরদিন শুক্রবার বাদ আসর দরগাহ মসজিদে জানাযার নামাজ শেষে দরগাহ কবরস্তানে মরদেহ দাফন করা হবে।

Share





Related News

Comments are Closed