নোয়াখালী থেকে অপহৃত তরুণী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা এলাকা থেকে অপহৃত তরুণীসহ এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৯ এর অভিযানে রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার গণমাধ্যমে পাঠানো র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মোঃ আব্দুলাহ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার মামলানং-০২/২৩১ তারিখঃ ০২/০৯/২১ ইংধারা; ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশুনির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মূলে অপহরণকারী মোঃ ইলিয়াছ তারেক (২০) কে গ্রেফতার করা হয়। সে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র। এ সময় ১৩ বছর বয়সী ভিকমিকেও উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী ও ভিকটিমসহ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed