চাঁদপুরে খুনের ঘটনায় সিলেট থেকে যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: পাঁচদিন আগে চাঁদপুরের বিপণীবাগ মার্কেটে একটি খুনের ঘটনার রহস্য উন্মোচনের দাবি করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি জানায়, এই ঘটনায় জড়িত অভিযোগে রাজু চন্দ্র শীলকে (৩০) রোববার রাতে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর চাঁদপুর শহরের বিপণীবাগ মার্কেটের পৌর পানির পাম্পের স্টাফ রুম থেকে নারায়ণ চন্দ্র ঘোষের (৬০) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। তিনি বিভিন্ন দোকানে দই-মিষ্টি সরবরাহ করতেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর সোমবার ঢাকায় সাংবাদিকদের বলেন, ‘রাজু একটি সেলুনের কর্মচারী এবং বিপণীবাগ মার্কেটে ‘টিপটপ’ দোকানে কাজ করতো। নারায়ন চন্দ্র তাকে ২০ হাজার টাকা ধার দিয়েছিল। গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ন টাকা চাইতে এলে সেলুনের ভেতরে দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাজু নারায়নের গলায় ক্ষুরের পোচ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন তারা দুজন ছাড়া সেখানে আর কেউ ছিল না।’
রাজুর বরাত দিয়ে তিনি বলেন, ‘পরে দোকানের কাছেই নিজের বাসা থেকে ব্যাগ এনে নারায়নের লাশ বস্তাবন্দি করে রাতে পানির পাম্পের স্টাফ রুমে ফেলে আসে। প্রাথমিক তদন্তে টাকা লেনদেনের কারণেই হত্যাকাণ্ড ঘটেছে, এর পেছনে আর কিছু রয়েছে কিনা তা তদন্তেই বেরিয়ে আসবে।’
Related News
ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (২৫) ও আসিফ (২৬)Read More
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪Read More



Comments are Closed