বড়লেখায় ভারতীয় বিড়ির চালানসহ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় অবৈধ নাসির বিড়িসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাহাঙ্গীর বড়লেখার তালিমপুর ইউপির তালিমপুর গ্রামের বদর উদ্দিন ওরফে বদই মিয়ার ছেলে।
এসময় তার কাছ থেকে নগদ ৪ লাখ ৪ হাজার ৫ টাকা উদ্ধার করা হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দগ্রাম বাজারে এ অভিযান চালানো হয়।
বড়লেখা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে চান্দগ্রাম বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে পিকআপ গাড়িতে বিড়ি উঠানোর সময় ১০টি বস্তায় ভারতীয় অবৈধ শেখ নাসিরুদ্দিন ১৪ নম্বর বিড়ি উদ্ধার ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার বিড়ির আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। পরে জাহাঙ্গীর হোসেনের ব্যবহৃত প্রাইভেট কারে তল্লাশি করে নগদ ৪ লাখ ৪ হাজার ৫ টাকা উদ্ধার করা হয়। এসময় বিড়ি পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ও তার (জাহাঙ্গীর) ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।
এ ঘটনায় বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বাদী হয়ে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। অভিযানে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্ব উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ, উপপরিদর্শক (এসআই) আতাউর রহমানসহ একদল পুলিশ অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাহাঙ্গীর শুল্ক ফাঁকি দিয়ে সীমান্তের চোরাই পথে নাসির বিড়ি এনে বিক্রির কথা স্বীকার করেছে। বিড়ি উদ্ধারের ঘটনায় জাহাঙ্গীর ও অজ্ঞাতনামা আরও দুজনের নামে মামলা হয়েছে। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed