বিশ্বনাথে ১৫ বছরের সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১৫ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ আলীকে (৩৮) গ্রেফতার করেছেন থানা পুলিশ।
সে উপজেলার আতাপুর গ্রামের তৈমুছ আলীর ছেলে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে আসামির নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামির বিরুদ্ধে মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামি ইউসুফকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। মামলা নং ১৮/১৫ইং। আর ওই মামলায় আদালত তাকে ১৫ বছরের সাঁজা প্রদান করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল।
গ্রেফতারকৃত ইউনুস আলী গোলাপগঞ্জ মডেল থানার একটি অস্ত্র মামলার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী। ইউনুস আলী পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান বলেন, গ্রেফতারকৃত আসামিকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed