সিলেটে ৪৬ জন শনাক্তের দিনে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৩ জন।
এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৬ জনের দেহে। আর এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ হাজার ২৪৭ জন।
রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ৪৬ জনের মধ্যে ৩৭ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ১জন এবং মৌলভীবাজার জেলার ৮ জন রয়েছেন।
বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ২৪৭ জনের মধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৩৯৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২১৮ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৯৯ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ৩৫ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১১২ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ৫ জন ও মৌলভীবাজার জেলার ৮ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৫২ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন মারা গেছেন।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৬৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৮ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩ জন রয়েছেন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed