Main Menu

বিশ্বনাথে গলায় ছোরা চালিয়ে যুবকের আত্মহত্যা!

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছোরা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন আবদুল আজিজ (২২) নামে এক যুবক।

তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের মান্দাবাজ গ্রামের কদন আলীর ছেলে। গেল শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় থানা পুলিশ।

পুলিশ ও যুবকের পরিবার সূত্রে জানা যায়, দরিদ্র কসাই পরিবারের ওই যুবক দীর্ঘ দিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলো। তিনি প্রায়ই মানুষের সাথে মারমুখি আচরণ করতেন।

অনেক ডাক্তার-কবিরাজ দেখিয়েও তাকে স্বাভাবিক করতে পারেনি পরিবার। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি ফিরে ভাবীর কাছে খাবার চান তিনি।

রান্না হলে খাবার দিচ্ছি বলেন রান্না ঘরে প্রবেশ করেন তার ভাবী। এর কিছুক্ষণ পরে তিনি শয়নকক্ষে প্রবেশ করে দেখেন গবাদি পশু জবাই দেয়ার ছোরা দিয়ে নিজ গলা কেটেছে আজিজ। তার চিৎকারে ছুটে আসেন পরিবারের অন্যরা। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায় সে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ওই যুবক উচ্ছুঙ্খল প্রকৃতির ছিলেন। আমাদের প্রাথমিক ধারণা, ছোরা দিয়ে তিনি নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed