বিশ্বনাথে যুবদল নেতা কদর আলী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে যুবদল নেতা কদর আলীকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা চানসিরকাপন গ্রামের মৃত আফিজ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানায়, বিশ্বনাথ থানার এসআই মামুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে পলাতক আসামি কদর আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা রয়েছে। মামলা নং জিআর ২৩৬/১৩ইং।
তাকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই মামুনুর রশীদ বলেন, গ্রেফতারকৃত কদর আলীকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed