Main Menu

জকিগঞ্জে সওজের রাস্তা দখল করে দোকানকোঠা নির্মাণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জের সোনাসার বাজারে সড়ক ও জনপথ বিভাগের চারখাই-জকিগঞ্জ ও সোনাসার-জকিগঞ্জ এই দুইটি রাস্তার সংযোগস্থলে সড়কের জায়গা দখল করে শরীফগঞ্জ বাজার জামে মসজিদ ও দোকান কোঠা নির্মাণ কাজ নিয়ে স্থানীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। রাস্তা দুইটির সীমানা নির্ধারণ করে গুরুত্বপূর্ণ এ সড়ক দুটির জায়গা উদ্ধারের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন স্থায়ীরা।

স্থানীয় বাসিন্দা কয়েছ রশিদ দিলওয়ার, মহি উদ্দিন হায়দর ও ছাদ উদ্দিন বলেন, ইতিপূর্বেই সড়ক ও জনপথের জায়গা দখল করে দোকান পাঠ নির্মাণ করায় রাস্তায় সর্বদা যানজট লেগেই থাকে। যার ফলে জনচলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এরপরও যদি সড়ক বিভাগের জায়গা দখল করে বহুতল মসজিদ ও মার্কেট নির্মাণ করা হয় তবে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে যাবে, চরম দুর্ভোগ পোহাতে হবে স্থানীয়দের। ঐতিহ্যবাহী শরীফগঞ্জ বাজারে রাস্তায় প্রসস্থ করণ বা সৌন্দর্য বৃদ্ধির কাজ করাও সম্ভব হবে না। তারা সড়ক বিভাগের জায়গার সীমানা নির্ধারণ পূর্বক অবৈধ স্থাপনা অপসারণের দাবী জানান।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগে উপ-সহকারী প্রকৌশলী মো. আতাউর রহমান বলেন, আমরা সরেজমিন পরিদর্শন করেছি। সড়ক ও জনপথের রাস্তার সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed