Main Menu

জৈন্তাপুরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে এসতেসাম আহমদ ইফাত (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র গত সোমবার (১৩ সেপ্টেম্বর) হতে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তার মা দিলরুবা আক্তার বাদী হয়ে শাহপরান (রা.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, এসতেসাম আহমদ ইফাত বিগত এক বছর যাবত ফজলুল উলুম মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র হিসাবে দীন শিক্ষা গ্রহন করে আসছে ৷ গত ১৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টার দিকে সিলেট সদর উপজেলার পীরের বাজারস্থ ফজলুল উলুম মাদ্রাসা হতে বের হয়ে আর মাদ্রাসায় ফিরে যায়নি ৷ তাৎক্ষণিক ভাবে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

পরে তার মা দিলরুবা বেগম বাদী হয়ে শাহপরান (রা.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেনঅ যার নং- ৬৬৯, তারিখ ১৩-০৯-২০২১ইং।

নিখোঁজ মাদ্রাসা ছাত্র জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের লামাপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী হেলাল আহমদের ছেলে।

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মুখমন্ডল গোলাকার, গায়ের রং উজ্জ্বল শ্যমলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট এবং নিখোঁজের সময় মাথায় টুপি, গায়ে নীল রংয়ের পাঞ্জাবী ছিল ৷ তার মাথার বাম পাশে কাটা দাগ আছে ৷ সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

কেউ এসতেসাম আহমদ ইফাতের সন্ধান পেলে ০১৩ ১০ ৮৫ ৪৭ ০৮ অথবা ০১৭ ৮৪ ২৫ ১১ ৮৮ নম্বর মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed