সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে কম খরচে ওপেন হার্ট সার্জারি
বৈশাখী নিউজ ডেস্ক: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটের সার্জারী বিভাগের প্রধান, চীফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. ফারুক আহমদের নেতৃত্বে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সফলভাবে দুইজনের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। তারা দুইজনই সিলেট শহরের শেখঘাটের বাসিন্দা। তারা হলেন মাসুদ আহমদ (৫৭) ও রনধীর চন্দ্র দে(৫৮)।
উক্ত টিমে অন্যান্যদের মধ্যে ছিলেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চীফ এনেস্থিসিওলজিষ্ট -সিনিয়র কনসালটেন্ট ডা. মোঃ সুমন শিকদার, সহকারী অধ্যাপক ডাঃ ইফতেখার রাজা চৌধুরী, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মীর আরিফুল হক, রেসিডেন্ট কার্ডিয়াক ইনটেনসেভিস্ট ডা. মাজারুল ইসলাম, রেজিস্ট্রার ডা. আল মামুন, সিনিয়র স্কার্ব নার্স-মারিয়া কোস্তা, পারফিউসনিস্ট অঞ্জনা বৈরাগী এবং অপারেশন থিয়েটার সুপারভাইজার হাসানুজ্জামান।
বুধবার (১৫ সেপ্টেম্বর) আরও ২ জনের ওপেন হার্ট সার্জারি অপারেশন করা হবে।
সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, কম খরচে এখানে ওপেন হার্ট সার্জারির সেবা দেয়া হচ্ছে। অনেক রোগী ঢাকা কিংবা দেশের বাইরে গিয়ে জটিল এই অস্ত্রপাচারের জন্য আর্থিক অধিক ব্যয় ও নানা ভোগান্তির শিকার হন। এসব ক্ষেত্রে কষ্ট লাঘবে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সেবা সুবিধাজনক হবে বলে জানান তারা।
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪২১
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একইRead More



Comments are Closed